August 22, 2026, 2:14 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

নাগরপুরে রাস্তায় বসে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের নাগরপুর ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইল-আরিচা সড়কে বসে সংবাদ সম্মেলন করেছে নাগরপুরের সড়ক ব্যবহারকারীরা।

আজ ১০ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন রাস্তায় বসে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এসময় বিভিন্ন ধরনের যানবাহন শ্রমিকেরা জোরালো কন্ঠে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি জানান।

বৈষম্য বিরোধী আন্দোলনের আবু বকর সিদ্দিক বলেন, ৫ আগষ্টের পর আপামর ছাত্র-জনতা টোল বন্ধ করে দিয়েছিল। পরে ইজারাদার, ইজারার মেয়াদ পর্যন্ত চালানোর জন্য জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মেয়াদ প্রায় শেষ করছে। ফ্যাসিষ্ট সরকার পতনের পরপরই টোল বন্ধের জন্য স্মারকলিপি ও আবেদন দেয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ আশায় দিয়েছিল এটি বন্ধের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়াও বর্তমান সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও এ টোল বন্ধের প্রতিশ্রুতি ছিলো। কিন্তু ইতিমধ্যে দরপত্র আহবানের ফলে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, দ্রুততম সময়ের মধ্যে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের যথাযথ উদ্যোগ গ্রহণ করে সড়ক ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দেয়া হোক।