August 22, 2026, 7:46 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পাইকগাছায় নৃশংস হত্যাকাণ্ড,খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

খুলনার পাইকগাছা থেকে:

খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডলের মা ভারতী মন্ডল (৫৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার লতা বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক অসিত বরণ মন্ডল, বিকাশ সরকার, বরুণ রায়, মিতালী মল্লিক, স্বপন রায়, মীরা মন্ডল, শংকরী রাণী সরকার, মিলন মন্ডল, রিম্পা মন্ডল, প্রভাতী মন্ডল ও বিনয় কৃষ্ণ ঢালী।
বক্তারা বলেন, একটি নৃশংস হত্যাকাণ্ডের পরও এখনো খুনিরা গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৪ মার্চ দিবাগত রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে দুর্বৃত্তরা পুলিশে কর্মরত এসআই চিন্ময় মন্ডলের বাড়িতে লুটপাট চালিয়ে তার মা ভারতী মন্ডলকে হত্যা করে। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি চিংড়ি ঘেরে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ছেলে চিন্ময় মন্ডল বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।