August 22, 2026, 7:02 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি! মালামাল লুট

‎ বি.সরকার,পাইকগাছা (খুলনা) থেকে:

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। ৪ মে শনিবার দিবাগত রাতে হাসপাতালের প্রশাসনিক ব্লকের জানালার গ্রিল কেটে চোরচক্র ভেতরে প্রবেশ করে মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জাম ও জরুরি মালামাল নিয়েছে বলে জানাগেছে। সরকারি এই প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎​হাসপাতাল সূত্রে জানাযায়, গতকাল রাতে হাসপাতালের প্রধান কর্মকর্তা ইউএইচএফপিও-র অফিস কক্ষেই এই চুরির ঘটনা ঘটেছে। অবস্থা দৃষ্টে মনেকারা হচ্ছে প্রশাসনিক ব্লকের একটি জানালার গ্রিল সুকৌশলে কেঁটে চোর ভেতরে প্রবেশ করে এবং কক্ষের ভেতর থেকে বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে হাসপাতালের কর্মচারীরা অফিস খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান।
‎​পাইকগাছা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছেন। জড়িতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎​স্থানীয় সাধারণগন প্রতিক্রিয়ায় জানান, একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা থাকার কথা, সেখানে এমন চুরির ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়রা আরও জানান, হাসপাতালের মতো জায়গায় গ্রিল কেটে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
‎​হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।