August 22, 2026, 7:02 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০২৫ -২৬ ইং অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট,তিল, মুগ ও আউস ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

উক্ত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানটি উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার বাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিসুর রহমান, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্র সহ প্রমুখ।

অনুষ্ঠানে ৬শত জন কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ ৫ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি,১২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি,৭শত কৃষককে ৫ কেজি করে মুগ বীজ ৫ কেজি ডিএপি ৫ এমওপি, ২শত কৃষককে এক কেজি করে তিল বীজ ১০ কেজি ডিওপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।