June 21, 2026, 4:29 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

ফরিদপুরের নগরকান্দা ও সালথায় সরকারি দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নাজিম বকাউল , ফরিদপুর থেকে:

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দিনব্যাপী ব্যস্ত সফর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এমপি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন।

সকাল থেকেই প্রতিমন্ত্রী নগরকান্দার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শনে অংশ নেন। তিনি পর্যায়ক্রমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

এ সময় তিনি সরকারি সেবার মান যাচাই করেন এবং সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

পরে দুপুরে সালথা উপজেলায় পৌঁছে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর ঘুরে দেখেন। পরে তিনি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শনকালে শামা ওবায়েদ বলেন, “উন্নয়ন কাজের গুণগত মানের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে যাতে সাধারণ মানুষ দ্রুত এর সুফল ভোগ করতে পারে।”

এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় করেন । এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি),
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপির স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।