June 21, 2026, 9:19 am
শিরোনাম:
কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ

মহেশপুর নবাগত ইউএনও সাজ্জাদ হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রবিউল ইসলাম মহেশপুর সংবাদদাতা :

ঝিনাইদহের মহেশপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করনে উপজেলা প্রশাসন।সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনও সাজ্জাদ হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও গণমাধ্যমের সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহেশপুর উপজেলাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
সাংবাদিকরাও প্রশাসনের সাথে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।সভা শেষে নবাগত ইউএনও জনাব মোঃ সাজ্জাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব মহেশপুর এর কর্মরত সাংবাদিক বৃন্দ।