June 21, 2026, 4:29 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

শিবচরে অভিযানে ২৮ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার

মোঃ সরোয়ার হোসেন মিঠু শিবচর  থেকে:

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাস স্ট্যান্ডে মেসার্স রোকান স্টোর নামক একটি দোকান থেকে এবং তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮ব্যারেল ও তনাই মোল্লার নামের অপর এক তেল ব্যবসায়ির ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ১০ব্যারেল মোট ২৮ব্যারেল জ্বালানি তেল উদ্বার করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ৩১মার্চ শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নে বেলা ১২ হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার শেখপুর বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।অভিযানের সময় দোকানের তালা ভেঙে তেল জব্দ করে তা স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করেন।

এসময় স্থানীয় কৃষকরা জানান,আমরা দীর্ঘ ১৫দিন যাবত তেল ক্রয় করতে পারিনি।তেলের অভাবে ফসল উৎপাদন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম।এর আগে এই দোকানে আসলেও আমাদের কে তেল নাই বলে ফিরিয়ে দিয়েছিল। আজকে আমরা তেল কিনতে পেরে খুবেই উপকৃত হলাম।

অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)শাইখা সুলতানা জানান, শিবচরে প্রায় ১৫দিন যাবত কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিল না। আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা চালিয়ে ২৮ব্যারেল তেল মোট ৫হাজার ৬শত লিটার জ্বালানি তেল উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি টাকা জমা করে দেওয়া হবে।