June 19, 2026, 9:58 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ আকাশ উজ্জামান শেখ- রামপাল, বাগেরহাট থেকে:

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা, সম্মান ও শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬
উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচীর আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল সাড়ে ৬ টায় রামপাল থানা প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা
করা হয় এরপর সকাল ৮.০০ টায় রামপাল
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রামপাল মুক্তিযোদ্ধা সংসদ ও রামপাল থানা রামপাল প্রেস ক্লাব , আনসার বিডিবি, রামপাল সরকারি কলেজ সহ কয়েটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। পুষ্পমাল্য অর্পণ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শণ করা হয় অনুষ্ঠান শেষে রামপাল
উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও
শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের
সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ চক্রবর্তী , রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ আলী, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউর হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম ।

এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দু ,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: ইনসাদ ইবনে আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার , রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, প্রেস ক্লাবের সদস্য মোঃ আকাশ উজ্জামান শেখ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীবৃন্দু, অভিবাবকবৃন্দু ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু ।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ও দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবাঅফিসার এবং উপজেলা মহিলা
বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা।