June 19, 2026, 9:58 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

রামপালে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সাথে গণহত্যা দিবস পালিত 

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল( বাগেরহাট) থেকে:

ভারতবর্ষের স্বাধীনতার পর ইংরেজদের শোষনের থেকে মুক্তি পেলেও সে মুক্তির স্বাদ ভোগ করতে পারেনা তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন, ২৩ বছর ধরে পশ্চিম পাকিস্তানের শোষনের থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠে তারা।তারই ধারাবাহিকতায় বাঙ্গালী জাতি অধিকার আদায়ে গর্জে ওঠার সূচনা লগ্নেই পাকিস্তানী হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালির উপর ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালায়।

বাঙ্গালী জাতির এই কালো রাত্রি ও গণহত্যার স্মরণে বাগেরহাটের রামপালে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ‌।

২৫ মার্চ( বুধবার) সকাল সাড়ে দশটায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির  সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভুমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিন,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলি ,
রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আব্দুল মান্নান ।

এসময় আরো উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার , রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য
মোঃ আকাশ উজ্জামান শেখ  প্রমুখ