November 5, 2026, 3:11 am
শিরোনাম:
ফরিদপুরে মাদক বিরোধী সমাবেশ ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র ​ত্রিশালে অবৈধ ইটভাটার আগুনে পুড়ছে পরিবেশ ও ফসল, চরম ভোগান্তিতে এলাকাবাসী। বাড্ডায় ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩ “নরসিংদীতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের

গাজীপুরে আগুনে দগ্ধ বাবা-মায়ের পর মেয়েরও মৃত্যু

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনই মারা গেছেন। সর্বশেষ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৬ বছর বয়সী তানিশা। এর আগে তার বাবা লালচান (৬০) ও মা নাছিমা (৫০) মারা যান।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তানিশার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, তানিশার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল।নিহত তানিশার দুলাভাই নাঈম মিয়া জানান, গত ২১ অক্টোবর বুধবার সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের বাবা, মা ও মেয়ে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।নাঈম মিয়া আরও জানান, তার শ্বশুর লালচান ও শাশুড়ি নাছিমা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তানিশা ছিল মাদ্রাসার শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।তানিশার মৃত্যুর মধ্য দিয়ে ওই ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনই মারা গেলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান নাঈম মিয়া।