November 5, 2026, 2:30 am
শিরোনাম:
ফরিদপুরে মাদক বিরোধী সমাবেশ ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র ​ত্রিশালে অবৈধ ইটভাটার আগুনে পুড়ছে পরিবেশ ও ফসল, চরম ভোগান্তিতে এলাকাবাসী। বাড্ডায় ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩ “নরসিংদীতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার (২১ অক্টোবর)। ১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাস এবং পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান চাপ হ্রাস এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিপুল সংখ্যক শিক্ষার্থী, বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়োশোনা করছেন। এক লাখেরও বেশি শিক্ষক রয়েছে। দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ এই বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। বর্তমানে এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী দেশে-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মেলাতে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রমের আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতা বৃদ্ধি, সেশনজট নিরসন এবং গবেষণা কার্যক্রমের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের মূল ফটকে ও ভবনসমূহে ব্যানার এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।