August 21, 2026, 11:25 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

রাজবাড়ী জেলা বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: ফাহিমুর রহমান সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) রাজবাড়ী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে ডিএম ফাহিমুর রহমান সভাপতি ও মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বিটিএসএফের চেয়ারম্যান কায়সার হাসানের পরামর্শক্রমে ১৮ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়েছে এবং দ্রুত বাকি শূন্য পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আল-আমিন শাওন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, রাজবাড়ী জেলা বিটিএসএফের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।