November 22, 2026, 5:03 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।রবিবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালী উপজেলার চর লাউজানা গ্রামের বাসিন্দা আফরোজা বেগমের চার বছর বয়সী মেয়ে জামিলা তাবাসসুম বাড়িতে ছিল। শিশুটির মা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাঁদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করেন। পরে ঘরে গিয়ে শিশুটির সঙ্গে খেলতে থাকেন।একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘরে গিয়ে মেয়েকে বমি করতে ও কাঁদতে দেখেন। পরে শিশুটি তার মাকে সবকিছু খুলে বলেন যে, আশরাফুল তাকে উলঙ্গ করে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় পরদিন শিশুটির মা আফরোজা বেগম বাদি হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত আশরাফুল উকিলের বাবার নাম মো. মজিবর খান বলে উল্লেখ রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. নয়ন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে আশরাফুল উকিল অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।