November 22, 2026, 5:03 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম

জাহিদ হাসান প্রভাস, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

প্রেমের টানে স্ত্রীকে শতাধিক শতাংশ জমি উপহার! ভালোবাসার এমন ব্যতিক্রমী বহিঃপ্রকাশ নিয়ে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় তৈরি হয়েছে আলোচনা। লতা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিমের স্ত্রী সানজিদা আক্তার সুকন্যার নামে ১০৪ দশমিক ৩৩ শতাংশ জমির হেবা দলিল ঘোষণাপত্রের তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।প্রাপ্ত দলিলের তথ্য অনুযায়ী, সানজিদা আক্তার সুকন্যার স্বামী হিসেবে উল্লেখ রয়েছে মো. আইউব আলী ফাহিমের নাম। জমিটি গাজীপুর মহানগরীর মেঘডুবী মৌজায় অবস্থিত। দলিলে সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে ১০৪ দশমিক ৩৩ শতাংশ। ঠিকানা হিসেবে রয়েছে ১৭১০, পূবাইল, গাজীপুর সিটি করপোরেশন।এ বিষয়ে আইউব আলী ফাহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি আমার স্ত্রীকে ভালোবেসে এই সম্পত্তি দিয়েছি এবং তাকে বিয়ে করেছি। পুরুষ সুন্দর কাউকে চায় না, পুরুষ চায় কেউ তাকে পাগলের মতো ভালোবাসুক।”তার এই বক্তব্যে ভালোবাসার প্রতি আবেগ ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটেছে। বিপুল পরিমাণ জমি স্ত্রীকে হেবা করার বিষয়টি সামনে আসায় স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।ভালোবাসার টানে শতাধিক শতাংশ জমি উপহার—এটি কি কেবল দাম্পত্য জীবনের প্রতি ভালোবাসার নিদর্শন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিশেষ গল্প? আপাতত আইউব আলী ফাহিমের বক্তব্য ও দলিলের তথ্য ঘিরেই চলছে আলোচনা।