November 22, 2026, 4:54 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ভাংগা,ফরিদপুর শহর,নগরকান্দা এলাকাসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলাসহ জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা যায়।দলীয় নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য যেকোনো নৈরাজ্য ও সাংঘর্ষিক কর্মকাণ্ড প্রতিহত করতেই তারা মাঠে রয়েছেন। সকাল থেকেই নেতাকর্মীরা কখনো মহাসড়কে মোটরসাইকেল শোডাউন, আবার কখনো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দিচ্ছেন।স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে তারা দিন-রাত সব সময় প্রস্তুত রয়েছেন।এদিকে, সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।