November 22, 2026, 5:10 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

রংপুরে বিয়ের অনুষ্ঠান থেকে কৌশলে স্বর্ণালংকার নিয়ে কনে উধাও

রংপুর প্রতিনিধি:

একের পর এক বিষয়ে আলোচনায় উঠে আসছে রংপুরের নাম। নতুন এক কৌশলের কবলে পড়ে প্রতারণার শিকার হলেন বর পক্ষ। ৪৫ জন বরযাত্রী নিয়ে সিলেট হবিগঞ্জ থেকে বিয়ের উদ্দেশ্যে রংপুরে এসে প্রতারণার শিকার হয়েছে ফয়সল নামে এক বর ও তার স্বজনেরা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই কনেকে সাজানোর কথা বলে বরপক্ষের কাছ থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার, পোশাক, প্রসাধনী ও নগদ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন কনে ও তার পক্ষের লোকজন। এ ঘটনায় রংপুরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে রংপুর নগরের আগামীর চাষী কমিউনিটি সেন্টারে। বরপক্ষের অভিযোগ, সিলেট থেকে বর ও বরযাত্রীরা রংপুরে আসার পর কনেপক্ষ তাদের জন্য খাবারের আয়োজন করে। খাওয়াদাওয়া শেষে কনেকে সাজানো এবং স্বর্ণালংকার যাচাইয়ের কথা বলে বরপক্ষের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নগরের লক্ষী জুয়েলার্স ও একটি পার্লারে যান কনেপক্ষের লোকজন।
অভিযোগ রয়েছে, পার্লার থেকে বের হওয়ার পর ব্যাটারি চালিত ইজিবাইকে করে বরপক্ষের ওই তিন সদস্যকে নগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের রেখে কনেপক্ষের লোকজন কনেকে সঙ্গে নিয়ে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ উধাও হয়ে যান।
বরপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় চার ভরি স্বর্ণালংকার, কনের জন্য কেনা প্রায় ৭০ হাজার টাকার পোশাক ও প্রসাধনী এবং নগদ সাত হাজার টাকা খোয়া গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কনে ও তার পরিবারের কাউকে খুঁজে না পেয়ে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারে।
ভুক্তভোগী বর ফয়সল বলেন, রংপুরের একটি পরিবারের সঙ্গে তাঁর বিয়ের কথা চ‚ড়ান্ত হয়েছিল। নির্ধারিত দিনে তিনি ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরে আসে। পৌঁছানোর পর কনেকে সাজানোর কথা বলে বরপক্ষের কাছ থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার নেন কনেপক্ষের লোকজন।
এ ঘটনায় বরপক্ষ রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিয়ের মতো সামাজিক ও পবিত্র বন্ধনকে কেন্দ্র করে এমন প্রতারণার অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।