November 22, 2026, 5:03 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।  প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান। বাংলাদেশের সামনে ৩৬৯ রানের টার্গেট। শেষ দিনে মাত্র ১০ ওভার খেলে ইনিংস ঘোষণা করলো সফরকারীরা।এই ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে তারা।  ম্যাচ জিততে এখন শেষ দিনের ৭৮ ওভারে করতে ৩৬৯ রান করতে হবে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের বিবেচনায় যা প্রায় অসম্ভব পর্যায়ের চ্যালেঞ্জ।সেই চ্যালেঞ্জ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নিজেদের রেকর্ড। এর আগে কখনও ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেটি করেছিল তারা।৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিন শুরু করে ক্যারিবিয়রা। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে ক্যাচ আউট হন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। এদিন আর মাত্র ২ রান করতে পারেন তিনি।সব মিলিয়ে ১৭ চার ও ১ ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন হজ। এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টায় রস্টন চেইসের আগে নেমে সুবিধা করতে পারেননি শামার জোসেফ। নাঈমের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।তবে আট নম্বরে নেমে ঝড় তোলেন জশুয়া বিশপ। এক চারের সঙ্গে দুইটি ছক্কা মেরে ১১ বলে ২০ রান করেন তিনি। অন্যপ্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান তিন স্পিনার মিরাজ, নাঈম ও তাইজুল ইসলাম।