রাজধানীর বাড্ডা থানা ০৩ নভেম্বর ২০২৬(মঙ্গলবার)রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো—১। রিমন বাবু (৩০), ২। মো. আসাদুজ্জামান রনি (৩৫) ও ৩। মো. জাহিদুল ইসলাম(৩০)।ডিবি-রমনা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (০২ নভেম্বর) রাত ৮:৫০ ঘটিকায় ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি প্রাইভেটকারে বহন করে বাড্ডা থানার আফতাবনগর এলাকার একটি বাসায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। সংবাদ পেয়ে ডিবি-রমনা বিভাগের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রিমন, রনি ও জাহিদুলকে রাত ৯.৩০ ঘটিকায় গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসাদুজ্জামার রনির রুমের ভেতর থেকে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজধানীতে মাদক কেনাবেচা ও সরবরাহের কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।