August 21, 2026, 9:38 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা: সভাপতি জসিম বেপারী ও সাধারণ সম্পাদক সুমন মোল্লা

শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শরীয়তপুর সদর উপজেলা শাখার অধীন পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ আগস্ট ২০২৬ শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ঢালী ও সদস্য সচিব মোঃ সুমন আকন উক্ত কমিটি অনুমোদন করেন।

নতুন কমিটির সভাপতি মো. জসিম বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. সবুজ শেখ, সহ-সভাপতি মো. সুমন বেপারী, মো. রিয়াদ ফরাজী, মো. আলী হোসেন, মো. লোকমান ঢালী, মো. আনোয়ার হোসেন বেপারী ও মো. সেলিম মাদবর।
এছাড়া সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলহাস খান, মো. মনির সরদার, মো. দেলোয়ার সরদার, মো. রাব্বি তালুকদার ও মো. তুষার।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল মোল্লা ও মো. মনসুর হাওলাদার।

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মো. আলম বেপারী, সহ-দপ্তর সম্পাদক মো. মিন্টু কবিরাজ, প্রচার সম্পাদক মো. শাহজালাল চৌকিদার, সহ-প্রচার সম্পাদক মো. উজ্জ্বল দপ্তরী, কোষাধ্যক্ষ সাবির তালুকদার এবং সহ-কোষাধ্যক্ষ মো. শাহজালাল খান।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মো. রতন দেওয়ান, মো. সায়েদ তালুকদার, মো. খলিল সরদার, মো. রিপন বেপারী, মো. জসিম বেপারী ও মো. রাজা শেখ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।