August 21, 2026, 10:31 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিইআইইডি–নিওসেভার শিল্পদক্ষতা প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কর্মসূচি

খুলনা প্রতিনিধি:

শিক্ষার্থীদের শিল্পখাতের উপযোগী দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিতি এবং ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে ধারণা দিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডিইআইইডি–নিওসেভার শিল্পদক্ষতা প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ’ শীর্ষক কর্মসূচি।

‎শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের তৃতীয় তলার ইউআরপি লেকচার থিয়েটারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিওসেভার-এর উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রযুক্তিখাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও অতিথিরা অংশ নেন।

‎অনুষ্ঠানের শুরুতে নিওসেভারের মিডিয়া সেল-এর হেড প্রার্থী মন্ডল ও ক্রিয়েটিভ ব্রান্ড স্পেশালিস্ট পার্বতী বিশ্বাস পালকি খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের পরিচালক ড. জি এম আতিকুর রহমান এবং নিওসেভারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ধীলন রায়কে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর নিওসেভারের চিপ কমিউনিকেশন কর্মকর্তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ও খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের পরিচালক ড. জি এম আতিকুর রহমান।

‎অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডি প্রকল্পের মহা পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

‎এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের রেভেনসবোর্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. এস এম আনিসুর রহমান।

‎পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ধীলন রায়, প্রধান পরিচালন কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা গৌরব মন্ডল, সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বিপণন কর্মকর্তা অনিরুদ্ধ কর্মকার অরূপ এবং ক্লাউড ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও স্টার্টআপ খুলনার সহপ্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ফারহাদ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর কর্মক্ষেত্রে তরুণদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিল্পখাতের বাস্তব চাহিদা, প্রযুক্তিগত দক্ষতা, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎নিওসেভার একটি প্রযুক্তিনির্ভর অ্যাম্বুলেন্স সেবা প্ল্যাটফর্ম হিসেবে জরুরি মুহূর্তে দ্রুত ও নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। অ্যাম্বুলেন্স বুকিং সহজ করা, তাৎক্ষণিক অবস্থান শনাক্তকরণ এবং একটি নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

‎‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’ -এই মূলমন্ত্রকে সামনে রেখে নিওসেভারের কার্যক্রমে জরুরি মুহূর্তে সময়ের গুরুত্বকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের নতুন সম্ভাবনার সঙ্গে যুক্ত করার উদ্যোগও গ্রহণ করছে প্রতিষ্ঠানটি।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের সম্ভাবনা এবং ইন্টার্নশিপের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

‎অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়, প্রযুক্তিখাত ও তরুণ প্রজন্মের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।