October 8, 2026, 9:02 pm

ঢাকা জেলা বিটিএসএফের সাংগঠনিক আলোচনা: নতুন নেতৃত্বের কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) ঢাকা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মিলন হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সাংগঠনিক আলোচনা করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকালে সংগঠনের ঢাকা জেলা শাখার নতুন সাধারণ সম্পাদকের অফিসে এ সাংগঠনিক আলোচনা করেন তারা।

আলোচনায় ঢাকা জেলা বিটিএসএফকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় করেন তারা।

নবনির্বাচিত দুই নেতা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের চেয়ারম্যান কায়সার হাসান, মহাসচিব মোঃ আল-আমিন শাওন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, তাদের এই সাংগঠনিক আলোচনা ঢাকা জেলা বিটিএসএফের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।