August 21, 2026, 11:23 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান

স্বদেশ সরকার, খুলনা

আজ খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটি পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে বিকেল তিনটায় উপস্থিত হয়ে এ সম্মাননা স্মারক খুলনা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর শেখ আমির হোসেন, সংগঠনের সভাপতি ও দৈনিক স্বদেশ বিচিত্রার খুলনা বিভাগীয় ব্যুরো চীফ প্রভাষক স্বদেশ সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার ইঞ্জিনিয়ার এস এম নাজমুল হাসান, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, চিত্রশিল্পী মিলন বিশ্বাস,খান তরিকুল ইসলাম, অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান, এডভোকেট মোস্তফা বিলাল, এডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট অপূর্ব সরকার, অধ্যাপক এস এম শাহজাহান , অ্যাডভোকেট সৈয়দা তৈফুন নাহার ,ইব্রাহিম মনির, মোঃ বাকির হোসেন, মোহাম্মদ ইমন শেখ, মোঃ আকরাম মল্লিক, পলাশ সরকার, মোঃ রায়হান তামিম, মোঃ কামাল হোসেন, বিজন বাহাদুর , বি সরকার, মোঃ শরিফুল সরদার, শেখ ওয়াহিদুজ্জামান রুবেল, সমরেশ বিশ্বাস সহ প্রমুখ।