August 21, 2026, 11:23 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে সিগারেট কারখানায় অভিযান, সাড়ে ২৫ লাখ নকল ও অবৈধ সিগারেট জব্দ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট ও ২১০০ কেজি তামাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি গরুর ফার্মে এ অভিযান পরিচালিত হয়।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ যৌথ অভিযানে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল সিগারেট এবং সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​ফার্মের মালিক হাবিব মাস্টার জানান, তিনি শাকিল ও লিওন নামের দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় ফার্মটি ভাড়া দিয়েছিলেন। এর আগেও গত ৯ মে র‌্যাব ও কাস্টমসের অভিযানে কারখানাটি সিলগালা করা হলেও পরবর্তীতে আদালতের মাধ্যমে সেটি আবার চালু করা হয়েছিল বলে জানান তিনি।
​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।