August 21, 2026, 10:36 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মাগুরার শ্রীপুরে Bangla QR বাস্তবায়নে ক্যাম্পেইন ও জনসচেতনতা বৃদ্ধিমূলক মতনিনিময় সভা অনুষ্ঠিত

মোঃমোজাফফর হোসেন মুন্না,মাগুরা

মাগুরার শ্রীপুরে শ্রীপুর উপজেলার সকল তফসিলি ব্যাংক এর আয়োজনে এক দেশ এক QR লেনদেনে Bangla QR বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২জুলাই বুধবার বিকালে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর আগে শ্রীপুর উপজেলা কৃষি ব্যাংকের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে মতবিনিময় সভায় রুপান্তরিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল নওরোজ-যুগ্ম পরিচালক,বাংলাদেশ ব্যাংক খুলনা,দেবাশিষ ঘোষ-মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক মাগুরা,বিপন কুমার সাহা সহকারী মহাব্যবস্থাপক,বাংলাদেশ কৃষি ব্যাংক মাগুরা।

মোঃ তহিদুল ইসলামের সঞ্চালনায় শ্রীপুর উপজেলার সকল তফসিলি ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ী বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আলোচক বৃন্দ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, Bangla QR ব্যবহার করে যে কোন ব্যাংকের Apps থাকলেই লেনদেন করতে পারবেন বলে জানান।

বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীপুর উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ আবু দাউদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।