August 21, 2026, 10:34 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় আজ মানববন্ধন অনুষ্ঠিত

স্বদেশ সরকার, খুলনা

খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে গত দুদিন আগে মধ্যরাতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় দৈনিক প্রবাহ অফিসের সামনে কেডিএ খুলনা শিববাড়ি মোড়ে। বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলাম কাজল, সহ খুলনা সকল স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিকের সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্য একটি কথাই বারবার উচ্চারিত করে এভাবে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক দের উপর অত্যাচার ও পত্রিকা অফিসে হামলা কোন প্রকারে মেনে নেওয়া হবে না। জেলা প্রশাসনের প্রতি বক্তারা আহ্বান জানিয়েছেন দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে এ হেন জঘন্য কর্মকান্ডের সঠিক তদন্ত পূর্বক সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করা।