শরীয়তপুরে জুলাই অভুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের জুলাই যোদ্ধা ও ছাত্র নেতা কে লাঞ্ছিত ও মারধর করে বের করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।
বুধবার ৫ ই আগস্ট সকাল সারে দশটার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসকের আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়। অনুষ্ঠান চলাকালীন সময়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মীরা, জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আর নাজিরকে ধাক্কাধাক্কি ও মারধর করে বের করে দিচ্ছেন।
হামলার শিকার জাকির হোসেন মিন্টু আদর বলেন। আমরা সংবর্ধনা অনুষ্ঠানের যাওয়ার আগে তারা হট্টগোল শুরু করে। তারা বলেছিল শরীয়তপুরে কোন জুলাইযোদ্ধা নেই,এখানে কোন আন্দোলন হয়নি। আমি ভিতরে ঢুকে কথা বলতেই তারা তুই কে বলে গালিগালাজ শুরু করে। এবং হামলা চালায় মারতে মারতে বের করে দেয়।
একই অভিযোগ করেন ইমরান আল নাজির। তিনি বলেন আমরা জেলা প্রশাসকের আমন্ত্রণে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম কিন্তু সেখানে পৌঁছানোর পরে বিএনপির কয়েকজন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়। এবং মারধর করে বের করে দেয়। পুরো ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ঘটেছে, কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি।
তবে মারধরের ব্যাপারটি অস্বীকার করেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারকে নিয়ে কটুক্তি করায় উত্তেজনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন। ৫ ই আগস্ট এর আন্দোলনে বিএনপি’র বড় ভূমিকা রয়েছে বলে স্বীকার করেছেন জামাতের আমির। কিন্তু ইমরান আল নাজির ও এনসিপির নেতাকর্মীরা প্রতিনিয়তই অস্বীকার করেন। তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটুক্তি করে। আজও তারা এমন মন্তব্য করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের বের করে দেওয়া হয়।
ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ঘটলেও, এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন কোন কথা বলতে রাজি হননি।
জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম বলেন। অনুষ্ঠান চলাকালীন সময় কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। এ ঘটনা কথা শুনেছি খোঁজখবর নিয়ে পরবর্তীতে বলতে পারব।