মাদারীপুরের শিবচর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবচর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করলে সভাপতি পদে জাকির হোসেন, এবং সাধারণ সম্পাদক পদে
মোঃ বজলুর রহমান, নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান শিবচর প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।