October 9, 2026, 12:55 am

পাঁচ্চর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর জরুরি আলোচনা সভা

শিবচর উপজেলা প্রতিনিধি (মাদারীপুর):

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান 

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহকে নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে পাঁচ্চর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় দোয়ালী শিকদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শিকদার। তিনি তার বক্তব্যে বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা এবং সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই। তিনি সবাইকে দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

সভা পরিচালনা করেন শিবচর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক ফরাজী। তিনি বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় পাঁচ্চর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভার শেষাংশে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল খালেক বেপারী,শিবচর উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মলি ঢালী,ইদ্রিস ঢালী,আয়নাল খান,দুদু মিয়া,রাজ্জাক মুন্সিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।