July 30, 2026, 7:14 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

পাটুরিয়া-আরিচা ঘাটে সরকারি জায়গা ভাড়া বন্ধের নির্দেশ- এমপি জিন্নাহ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে সরকারি জায়গা ভাড়া দেওয়া বন্ধ করতে হবে। পাশাপাশি অবৈধ দখল, মাদক সেবন ও পাচার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার।

এস এ জিন্নাহ কবির বলেন, পাটুরিয়া ও আরিচা ঘাটসহ সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় কাজ মেনে নেওয়া হবে না। সব দপ্তরের প্রধানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় কঠোর হতে বাধ্য হবো। তার বক্তব্যের সময় উপস্থিত লোকজন করতালি দিয়ে সমর্থন জানান। এসময় তিনি সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী নাদিম হোসেন টুয়েসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি অসহায়, দুস্থ ও নদীভাঙনকবলিত ব্যক্তি ও পরিবারের মধ্যে ঢেউটিন, শুকনা খাবার, এয়ার ফ্লো মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *