July 30, 2026, 7:14 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

Reporter Name

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ডজনখানেক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। এ ছাড়া দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি এলাকাও হামলার শিকার হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, ইরান থেকে জর্দানে মার্কিন সেনাদের লক্ষ্য করে ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার দাবি করে, তারা মার্কিন আগ্রাসনের জবাবে জর্দানে একটি মার্কিন বিমানঘাঁটি ও কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে ‘নিরাপত্তা নির্দেশনা অমান্য করা’ তিনটি তেলবাহী জাহাজেও হামলার দাবি করেছে বাহিনীটি।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি জানায়, কেশম ও আবদান—দেশটির তেলশিল্পের জন্য গুরুত্বপূর্ণ দুটি এলাকাও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে ফার্স নিউজের খবরে বলা হয়, কেশমের চাহ তাঙ্গু এলাকায় একটি আবাসিক বাড়িতে হামলায় বাবা, মা ও তাদের দুই বছর বয়সী সন্তান নিহত হয়েছেন।

সংঘাতের মধ্যে মিসরও নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। দেশটির সরকার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার একটি বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ড্রোন হামলার কারণে ঘটেছে।

অন্যদিকে গত সপ্তাহে ১৩ দিনের টানা বোমা হামলা স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মঙ্গলবার জর্দানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টার পর তিনি পাল্টা জবাবের ঘোষণা দেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ট্রাম্পকে জানানো হয়েছে। সৌদি আরব আঞ্চলিক উত্তেজনা কমাতে আগ্রহী।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যৌথ বিমান হামলা চালায়। এতে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, তাদের অন্তত ২০ সদস্য নিহত হয়েছেন। যদিও ইরাকের প্রেসিডেন্সি এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

তবে ট্রাম্পের দাবি, হামলাটি ইরাকি সরকারের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *