July 30, 2026, 6:36 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ

শরীয়তপুর প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কচি কণ্ঠের আসর, শরীয়তপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা সদরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ, ঔষধি, ফুল ও দেশীয় প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্যে কচি কণ্ঠের আসর, শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান সিপন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কহিনুর খানম বলেন, শিক্ষার্থীদের পরিবেশ-সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কচি কণ্ঠের আসর, শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক এস. এম. মজিবুর রহমান, সদস্য কামরুল হাসান মোল্লাসহ কলেজের শিক্ষকবৃন্দ।

সংগঠনের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *