July 29, 2026, 6:26 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

গাজীপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

গাজীপুর মহানগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ মোঃ আরিফ ভূইয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ছোট কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরের সদর থানাধীন গজারিয়া পাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রিম হেভেন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে প্রায় ২০০ গজ উত্তরে ময়মনসিংহগামী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি বিশেষ টিম সেখানে অবস্থান নেয়। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান এবং এএসআই (নিঃ) আলামিন হোসেনসহ ডিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহভাজন অবস্থায় থাকা মোঃ আরিফ ভূইয়াকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা সাদা রঙের টয়োটা ছোট কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মাদক ও ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তন্তর গ্রামের বাবুল ভূইয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব তথ্য যাচাই করে মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানের মাধ্যমে একটি বড় মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডিবি।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গাজীপুর মহানগর এলাকায় মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আগামীতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে গাজীপুর মহানগর পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *