July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মাই টিভির নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় দেওয়ার অভিযোগে দাকোপ থানায় মামলা, গ্রেফতার-১

শফিকুল সরদার (দাকোপ) খুলনা, প্রতিনিধিঃ

খুলনার দাকোপ উপজেলায় মাই টিভির নাম ব্যবহার করে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন মাই টিভি খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিশির রঞ্জন মল্লিক (৪৫)। দাকোপ থানায় দায়েরকৃত মামলা নং-১২-এ অভিযুক্ত করা হয়েছে উপজেলার পারজয়নগর গ্রামের শহিদুল পাড় (২৪)-কে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে মাই টিভির দাকোপ উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির লোগো, বুম, আইডি কার্ড ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বিষয়টি প্রতিষ্ঠানের নজরে এলে অভিযোগের সত্যতা যাচাই করে দেখা যায়, অভিযুক্তের সঙ্গে মাই টিভির কোনো প্রকার নিয়োগ বা সাংগঠনিক সম্পর্ক নেই।
পরবর্তীতে গত ২৭ জুলাই ২০২৬ সকালে চালনা পৌরসভা এলাকায় অভিযুক্তকে মাই টিভির আইডি কার্ড ও বুমসহ দেখা গেলে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ায় দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে।
দাকোপ থানার পুলিশ এজাহার গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *