October 9, 2026, 12:57 am

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পেলেন ডা. মোহাম্মদ আকরাম এলাহী

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ আকরাম এলাহীকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) হিসেবে কর্মরত ডা. মোহাম্মদ আকরাম এলাহীকে বদলিপূর্বক শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন দায়িত্বে ডা. মোহাম্মদ আকরাম এলাহীর নেতৃত্বে শরীয়তপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।