July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর)

ফরিদপুরের নগরকান্দায় ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি. নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে ‘ক্যাশলেস নগরকান্দা: এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় নগরকান্দা সদর বাজারের দুধবাজার এলাকার টিনশেড ঘরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি. ভাঙ্গা উপজেলা শাখার ব্যবস্থাপক দেবাশীষ বোস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রাক্তন শিক্ষক সাইদুর রহমান বাবলু, শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, বিএনপি নেতা তৈয়াবুর রহমান মাসুদসহ পূবালী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নগরকান্দা পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক শামীম মিয়া।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে ডিজিটাল লেনদেন করা সম্ভব। নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *