July 29, 2026, 6:15 pm
শিরোনাম:
পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩

আন্তর্জাতিক উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর প্রতিনিধি

সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর লাখ লাখ শিক্ষার্থীর জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ার গঠনের সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আইডিপি এডুকেশন বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম।
অন্যদিকে আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি, অস্ট্রেলিয়া সরকারের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমেনুর রহমান মইন, হেড অব মার্কেটিং মোহাম্মদ শিহাব তালুকদার এবং হেড অব সেলস অ্যান্ড অপারেশন আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত তথ্য, স্কলারশিপের সুযোগ, উচ্চশিক্ষা বিষয়ে পেশাদার পরামর্শ, আইইএলটিএস প্রস্তুতি এবং পরীক্ষাসংক্রান্ত সার্বিক সহযোগিতা পাবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা গ্রহণ এবং বৈশ্বিক কর্মবাজারে নিজেদের যোগ্য করে তোলার সুযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী উদ্যোগ। আইডিপি এডুকেশনের সঙ্গে এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল বলেন, “বিশ্বব্যাপী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে আইডিপি পাঁচ দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
এছাড়া সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশ যৌথভাবে সেমিনার, ওয়ার্কশপ, এডুকেশন ফেয়ার এবং আইইএলটিএস বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক সুযোগ-সুবিধা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *