শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শরীয়তপুর সদর কোর্ট সংলগ্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) বাদ মাগরিব অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কারা নির্যাতিত নেতা নাজমুল হক (ভিপি বাদল)। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও তিনি বলেন, সরদার একেএম নাসির উদ্দীন কালু দীর্ঘদিন ধরে শরীয়তপুরের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবে এই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা, পৌরসভার বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, শৌলপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ভাষানী, কোর্ট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বেপারী, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম সরদার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল মোল্লা, যুবদল নেতা শাহাদাত সরদার, রুবেল মোল্লা প্রমূখ।