July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাজীপুরে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

জাহিদ হাসান প্রভাস (পূবাইল) গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইলে অটো রিকশার ব্যাটারি চুরির ঘটনার জেরে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছের সাথে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২৬ জুলাই ​রবিবার দুপুরে পূবাইলের খিলগাঁও এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​এলাকাবাসী জানায়, খিলগাঁও এলাকার জুলমত আলীর ছেলে জুয়েল বেশ কিছুদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটো রিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করে।

পরবর্তীতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকায় মীমাংসা করা হয়। আজ দুপুরে সেই ঘটনার জের ধরে জুয়েলকে পুনরায় চোর অপবাদ দিয়ে অটো রিকশা মালিকসহ বেশ কয়েকজন তাকে গাছের সাথে বাঁধে।

পরে তাকে পিটিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করলে তার মৃত্যু হয়। দিনের দুপুরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুনের ঘটনায় যাদের নাম এসেছে তাদের আটকে অভিযান পরিচালনা করছে পূবাইল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *