July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জাতীয় বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে চাই: ভিসি

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

প্রান্তিক অঞ্চলের কলেজগুলোকে সমান গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মানসম্মত উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য ও বৈশ্বিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাকাডেমিক স্বায়ত্তশাসন এবং আঞ্চলিক কলেজগুলোর অবকাঠামোগত ও ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁও জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ইকো কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে নয়, বরং মানসম্মত উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য ও বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। প্রান্তিক ও দূরবর্তী অঞ্চলের কলেজগুলোকে সমান গুরুত্ব দিতে না পারলে সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন অসম্ভব।”
তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে সনাতনী শিক্ষাপদ্ধতির আমূল পরিবর্তন জরুরি। শিক্ষার্থীরা যেন আধুনিক বিশ্বের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে, সেটিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে কারিকুলাম পুনর্বিন্যাস, ইনোভেশন এবং গবেষণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মতো উত্তরের জেলার কলেজগুলোতে দ্রুত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি কলেজগুলোর লাইব্রেরি ও ল্যাব আধুনিকায়ন এবং সেশনজট সম্পূর্ণ নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
তিনি জেলার অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকদের সততা, নিষ্ঠা এবং নতুন উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সংস্কারমূলক নীতির কথা তুলে ধরে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী ও ক্ষমতায়িত করা হচ্ছে। এর ফলে অধ্যক্ষদের সাধারণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য বারবার গাজীপুর ক্যাম্পাসে ছুটতে হবে না।”
জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ইকো কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোকাররম হোসেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জুলফিকার আলীসহ জেলার অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে ঠাকুরগাঁওয়ের স্থানীয় শিল্পী ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঐতিহ্যবাহী লোকসংগীত, নৃত্য ও নাট্যাংশ পরিবেশন করা হয়। মনোমুগ্ধকর এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *