July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শরীয়তপুরে জনতার আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলছেন বিএনপি নেতা নাজমুল হক (ভিপি বাদল): অপপ্রচার করে জনতা থেকে বিচ্ছিন্ন করা যাবেনা

শরীয়তপুর প্রদিনিধি:

শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি প্রার্থী, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কারা নির্যাতিত বিএনপি নেতা নাজমুল হক (ভিপি বাদল) দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে এগিয়ে চলেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তিনি একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত। দলীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে অনেকেই তার ভূয়সী প্রশংসা করেন।

এদিকে, সম্প্রতি একটি মহল বিভিন্ন মাধ্যমে নাজমুল হক (ভিপি বাদল)-এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এসব প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং একজন জনপ্রিয় নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুভাকাঙ্ক্ষীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব অপচেষ্টা জনসমর্থন ও মানুষের ভালোবাসা থেকে নাজমুল হক (ভিপি বাদল)-কে বিচ্ছিন্ন করতে পারবে না বলেও তারা বিশ্বাস জ্ঞাপন করেন।

তারা আরও বলেন, জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়া নিয়েই নাজমুল হক (ভিপি বাদল) আগামীতেও এলাকার উন্নয়ন, জনসেবা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন। জনগণের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি এবং কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র সেই আস্থাকে নষ্ট করতে পারবে না বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *