July 29, 2026, 5:36 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সাইফুর রহমান, (মাধবপুর, হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে গভীর ষড়যন্ত্র, ও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে এক কঠোর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম মেম্বার এবং পরিচালনা করেন এখলাছুর রহমান সিরাজী।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব চৌধুরী ফজলে ইমাম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন—
সাদেক মিয়া,সাইফুল ইসলাম মেম্বার,আব্দুল হামিদ চৌধুরী,উবায়দুল্লাহ,শেখ শামীম রেজবী,আব্দুল হামিদ সরদার
আবুল কাসেম,জাহানারা বেগম,মোঃ আলাউদ্দিন পাটোয়ারী
সহ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার সচেতন ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে একটি বিশেষ মহল ষড়যন্ত ও অনিয়মের আশ্রয় নিয়েছে। বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ সময় তারা স্পষ্ট দাবি জানান যে—
“বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্থানীয় সুশিক্ষিত ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত করে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য এডহক কমিটি গঠন করতে হবে।”
দ্রুততম সময়ের মধ্যে এই অনিয়ম দূর করে সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *