July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শরীয়তপুর সদরে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলায় সুবিধাবঞ্চিত নারী ও মেধাবী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের এ ধরনের সহায়তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *