July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শরীয়তপুর জেলা আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৩টার দিকে জেলা শহরের আদালত (কোর্ট) এলাকা থেকে পালং মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ২৮ জুন শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় পালং মডেল থানা পুলিশ বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
তদন্তে ওই মিছিলে অর্থ সহায়তা ও উসকানি দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন হাওলাদারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এ অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমে অর্থ ও পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

তবে এ বিষয়ে গ্রেফতার হওয়া আনোয়ার হোসেন হাওলাদার বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *