শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ সরদার একেএম নাসির উদ্দীন কালু অসুস্থ। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে পরিবার, শুভানুধ্যায়ী ও দলীয় নেতাকর্মীরা দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং দ্রুত রোগমুক্তির জন্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনের একজন প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের পাশাপাশি স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে জনগণের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাপক আস্থা অর্জন করেছেন।
তাঁর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরিবার, শুভানুধ্যায়ী ও দলীয় নেতাকর্মীরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন, আমিন।