July 29, 2026, 5:38 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চরভদ্রাসনের ভুবনেশ্বর খাল খননে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর নাম শ্রমিকের তালিকায়

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪নং গাজীরটেক ইউনিয়নের ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের মাস্টার রোলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিআইসি কমিটির সভাপতি ইয়াকুব আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রওশন আলীর নাম শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত খননকাজে অংশ না নিয়েও শ্রমিক হিসেবে পারিশ্রমিক গ্রহণ করেছেন।
সোমবার প্রকল্পের মাস্টার রোল পর্যালোচনা করে দেখা যায়, মো. রওশন আলীর নামে শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করে তার ব্যাংক হিসাবে ১৯ হাজার ৩৫০ টাকার চেক প্রদান করা হয়েছে।
স্থানীয় কৃষক দলের নেতা শেখ কবির অভিযোগ করে বলেন, “রওশন আলীকে কোনোদিন কোদাল হাতে খাল কাটার কাজ করতে দেখিনি। তিনি সব সময় চেয়ারম্যানের ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাহলে তিনি কীভাবে খাল খনন প্রকল্পের শ্রমিক হিসেবে পারিশ্রমিক পেলেন? এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অন্যায়কারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. রওশন আলী বলেন, “নিয়মিত কাজ না করলেও মাঝে মাঝে সাইটে গিয়ে ঘুরে এসেছি।”
সাইট সুপারভাইজার শংকর কাপালি বলেন, “রওশন মাঝে মাঝে সাইটে এসে ঘুরে গেছে। আমি অনুরোধ করি, ওকে নিয়ে কিছু করিস না।”
প্রকল্প কমিটির সভাপতি ও ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন,রওশন আলী সাইডে প্রি ওয়ার্ক পোস্ট ওয়্যাকের কাজ করেছে তা ছাড়া কিছু লোক লাগে মাঝে মাঝে সাইডে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম সাথে ফোনে অনেক বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, প্রকল্পের শ্রমিক তালিকা, মাস্টার রোল ও পারিশ্রমিক প্রদানের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *