July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বোয়ালমারীতে সংরক্ষিত নারী আসনের এমপিকে সংবর্ধনা

মোঃ জাহাঙ্গীর হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খান এর শুভ আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফরিদপুর-১ আসনে দায়িত্বপ্রাপ্ত সরকারদলীয় এমপি হেলেন জেরিন খানকে সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা বিএনপি পরিবার।
রবিবার (১৯ জুলাই) দুপুরে স্থানীয় অডিটরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন কর্মকান্ডের দায়িত্ব পাওয়ায় জেরিন খানকে এ সংবর্ধনা দেয়া হয় বলে জানাগেছে। বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা,পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন,উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু,সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুব দলের আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব আলামিন হোসাইন,উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর শেখ ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বাইজিদ খান রাব্বি সহ দলের বিভিন্ন পর্যায়ের আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত এমপি হেলেন জেরিন খান স্থানীয় ৪৮ দলীয় একটি ফুটবল খেলার উদ্বোধন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *