July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই মাদারীপুরে অনুষ্ঠিত বসুন্ধরা শুভসংঘের সাহিত্য পাঠচক্র

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চার পরিবেশ সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত সাহিত্য বিষয়ক পাঠচক্র। বইয়ের গুরুত্ব, পাঠাভ্যাসের প্রয়োজনীয়তা এবং মুক্তচিন্তার বিকাশ নিয়ে আলোচনা, সাহিত্য পাঠ ও মতবিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মাদারীপুরের এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এই পাঠচক্রে শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী তরুণ, লেখক, কবি ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।

জানা গেছে, পাঠচক্রে অংশগ্রহণকারীরা নির্বাচিত বিভিন্ন সাহিত্যকর্ম পাঠ ও উপস্থাপনের পাশাপাশি সেগুলোর ভাব, ভাষা, সাহিত্যমান এবং সমাজ-বাস্তবতার নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। পাঠচক্রে বইপাঠের গুরুত্ব ও সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যুক্তিনির্ভর আলোচনা এবং বইকে ঘিরে উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত, শিক্ষণীয়।

কবি ও সাহিত্য বিশারদ মিলন সব্যসাচী বলেন, একটি ভালো বই কেবল জ্ঞানের দুয়ারই উন্মোচন করে না, মানুষের মনন, রুচি ও মানবিক বোধকেও সমৃদ্ধ করে। তরুণদের বইমুখী করতে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

শিক্ষক ও সাহিত্য গবেষক মাসুদ সুমন বলেন, বই শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, এটি মানুষের চিন্তা, মনন ও মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম। বর্তমান প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।এ ধরনের সুন্দর ও সময়োপযোগী আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক জোবায়ের জাহিদ বলেন, একটি ভালো বই একজন মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বই উপহার ও পাঠচক্রের মতো উদ্যোগ তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলতে এবং সাহিত্যপ্রেমী হিসেবে বিকশিত হতে উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি। তাই বইপাঠকে জনপ্রিয় করতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে।

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও সাংবাদিক সুবল বিশ্বাস বলেন, বই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। একটি পাঠকসমাজই পারে একটি আলোকিত ও মানবিক সমাজ গড়ে তুলতে। তরুণদের মধ্যে মুক্তচিন্তা, যুক্তিবোধ ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে পাঠচক্র অত্যন্ত কার্যকর উদ্যোগ।নিয়মিত এমন আয়োজন তরুণদের ইতিবাচক চিন্তা, জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর শাখার উপদেষ্টা ও কবি- ইতিহাস গবেষক সাংবাদিক সুবল বিশ্বাস, শিক্ষক ও সাহিত্য গবেষক মাসুদ সুমন, কবি ও সাহিত্য বিশারদ মিলন সব্যসাচী, শিক্ষক ও বাচিক শিল্পী শাহ আবুল খায়ের, শিক্ষক ও নাট্যকর্মী মো. মাহবুব  আলম, সাধারণ সম্পাদক জোবায়ের জাহিদ, সহসভাপতি রাহাত তালুকদার, সদস্য দিদার মোল্লাসহ সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী তরুণ, লেখক, কবি ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *