July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে জামাল উদ্দিন বিদ্যুৎ: তৃণমূলের প্রত্যাশা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন হবে

শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সভাপতি পদে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে যাঁদের নাম বেশি উচ্চারিত হচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম জামাল উদ্দিন বিদ্যুৎ। দীর্ঘ রাজনৈতিক পথচলা, ছাত্ররাজনীতি থেকে যুবদলের নেতৃত্বে সফল দায়িত্ব পালন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি তৃণমূলের অনেক নেতাকর্মীর আলোচনায় রয়েছেন। তৃণমূলের প্রত্যাশা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের যথাযথ মূল্যায়ন হবে।

মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবনেতা জামাল উদ্দিন বিদ্যুৎ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক এবং শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে তিনি নেতাকর্মীদের কাছে একজন পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন।

দলীয় সূত্র ও তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতে, কঠিন রাজনৈতিক সময়ে রাজপথে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখা এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলস কাজ করার কারণে জামাল উদ্দিন বিদ্যুৎ নেতাকর্মীদের আস্থার প্রতীক। তাঁদের প্রত্যাশা, নতুন জেলা কমিটি গঠনের সময় তাঁর দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অবদানের যথাযথ মূল্যায়ন করা হবে।
তাদের অনেকের মতে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে জামাল উদ্দিন বিদ্যুৎ।

তৃণমূলের নেতাকর্মীরা আরও বলেন, রাজনীতিতে ত্যাগ, সততা, সাংগঠনিক দক্ষতা ও রাজপথের ভূমিকা সবসময়ই মূল্যায়নের দাবি রাখে। তাঁদের বিশ্বাস, দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হলে জেলা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

তবে শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি গঠন এবং সভাপতি পদে চূড়ান্ত মনোনয়ন সম্পূর্ণভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *