মাদারীপুরের শিবচর উপজেলার পৌর বিএনপির উদ্যোগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং মাদারীপুর-১, মাদারীপুর ২ ও ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে শিবচর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা ও আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মো:আবুল কালাম মল্লিক এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জমিলুর রহমান মিঠু।
জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, জেলা মহিলা দলের আহ্বায়ক লাইজু আক্তার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জমিলুর রহমান মিঠু বলেন, অতীত সময়ে যেসব নেতাকর্মী রাজনৈতিক নির্যাতন, মামলা-হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি বলেন,দলের ত্যাগী নেতাকর্মীদের সম্মান ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন,শিবচরের মানুষের উন্নয়ন ও সেবার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। তিনি জানান,পর্যায়ক্রমে উপজেলার সব কাঁচা সড়ক পাকাকরণ,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন,নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত, জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হেলেন জেরিন খান বলেন, প্রশাসনের কেউ যদি কোনো ধরনের অনিয়ম বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অতীতে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও কেউ যদি বিএনপির আদর্শে বিশ্বাস রেখে দলে যোগ দেন, তবে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান,আগামী সপ্তাহ থেকেই শিবচরের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করবেন।অনুষ্ঠান শেষে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.জহের গোমস্তা, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান মিয়া,উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন,উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার,সদস্য সচিব শিল্পী আক্তার নীলা,পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাচান মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সজিব খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল, তাঁতী দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।