July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ভেড়ামারায় সাপের কামড়ে তরুণের মৃত্যু

মোঃ সাগর হোসেন পবন, স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাপের কামড়ে সম্রাট হোসেন (২১) নামের এক রাজমিস্ত্রী (ঢালাই) তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সম্রাটের আকস্মিক এই মৃত্যুতে এলাকায় ও তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​নিহত সম্রাট হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার মোঃ রুহুল আমিনের (রুহুল বাঙাল) নাতি এবং মোঃ সামিরুল ইসলাম ও মোছাঃ তাছলিমা খাতুনের বড় ছেলে।
​পারিবারিক সূত্রে জানা যায়, সম্রাট হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী (ঢালাই) ছিলেন। প্রতিদিনের মতো আজ দুপুরে আনুমানিক ৩টার দিকে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। পরবর্তীতে অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে পরিবারের লোকজন ও তিনি বুঝতে পারেন যে তাকে সাপে দংশন করেছে। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সম্রাট ছিলেন তার পরিবারের একমাত্র চালিকাশক্তি। তার আয়ের ওপরই পুরো পরিবারটি নির্ভরশীল ছিল। মাত্র ২১ বছর বয়সী সম্রাটের স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই সম্রাটের এমন মর্মান্তিক চলে যাওয়ায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা-বাবা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *